আমাদের সম্পর্কে


আয়করি.কম কি? কেন?

দেশে প্রচলিত অনলাইন হতে আয়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ছাড়া বাকী সবাই দিনশেষে নিরাশ হয়ে ফিরে আসেন আবার অনেকেই প্রতারণার স্বীকার হোন। পাশাপাশি প্রথমদিকে সকলের পক্ষে অল্প সময়ে নিজেকে স্কীল করে ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কাজ করা সম্ভবপর হয়ে উঠেনা এবং একসময় এই না হওয়ার দরুন তার নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেন। এদিকটাতেও লক্ষ্য রেখে মাত্র ১১ দিনে যতটুকু শিখবো ততটুকুর উপর আয় করবো শিরোনামে আয়করি.কম নিত্য নতুন ছোট ছোট কাজ প্রদানের মাধ্যমে আয়ের ব্যবস্থা করে যাচ্ছেন। এখানে বলা রাখা প্রয়োজন আয়করি.কম মূলত প্রতিনিয়ত অনলাইনে নতুন উদ্যেক্তাদের নিকট ও নিজেদের আউটসোর্সিং ও স্বল্প মূল্যে কাজ করিয়ে দেওয়া হয় মর্মে বিজ্ঞাপণের মাধ্যমেও ক্লাইন্ট তথা কাজের বায়ার ব্যবস্থা করে থাকেন। 

এছাড়াও যেসকল নতুন ও পুরাতন শিক্ষার্থীগণ অনলাইন থেকে ইনকামের জন্য অনেক কোর্স করেছেন, অনেক স্কীলও আছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোন আয় করতে পারছেন না আবার ইচ্ছা থাকা স্বত্ত্বেও পারিবারিক কারণে নানা ঝামেলায় সময় হয়ে উঠেনা তাদের জন্য বিশেষ করে আমাদের প্রচেষ্টা থাকবে যাতে তারা প্রতিদিন অন্তত ২-৩ ঘন্টা সময় দিয়ে ১১ দিন পর ছোট্ট পরিসরে হলেও অনলাইন হতে সত্যিকারের আয় করতে পারেন।

এখানে বলে রাখছি মোট ১১ দিনে ৬টি বড় বড় সেক্টরের যে অংশটুকু নিয়ে কাজ করে আমাদের সাথে থেকে আয় করা যাবে ঠিক ততটুকু অংশের লাইভ ক্লাশগুলো নেওয়া হবে (ফেসবুক মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও ক্রিয়েশন ও ল্যান্ডিং পেজ ডিজাইন ও আনুষাঙ্গিক বিষয়াদি) এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস গুলোতে যেমন-ফাইভার, অ্যামাজন এফিলিয়েট মার্কেটে কাজ করার জন্য নিজেদের করা প্রি-রেকর্ডের ক্লাশের পাশাপাশি যেসকল ইউটিউবের ভিডিও দেখলে সহজেই কাজগুলো আয়ত্ত করতে পারবেন তার সঠিক গাইডলাইন দেওয়া হবে, ইন্শা-আল্লহ্।

আশা রাখছি ছোট্ট পরিসরেও হলেও আয়করি.কম যেন আপনার জীবনের শেষ প্লাটফর্ম হয়ে থাকে। সাধারণত ১১ দিনের প্রশিক্ষণের জন্য কোনরকম ফি নেওয়া হবে না। ১২-তম দিন হতে আপনি আমাদের নিজস্ব পণ্য এফিলিয়েট করার মাধ্যমে আয় শুরু করতে পারবেন। পাশাপাশি আয়করি.কম সাইটে ৩০০০/= জমা পূর্বক রেজিষ্ট্রেশন করার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও ক্রিয়েশনের কাজ করে নিশ্চিতভাবে ছোট ছোট আয় করতে পারবেন। আয় শুরু করার পর আপনার প্রোফাইল হতে কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না।

বি.দ্র: কোন সদস্য আয়করি.কম হতে কোনপ্রকার আয় করতে না পারলে রেজিষ্ট্রেশন ফি এর সমুদয় টাকা ফেরত প্রদান করা হবে, ইন্শা-আল্লহ।

শেষ কথা এতটুকু বলতে পারি অল্প পরিশ্রমে, যাহাতে রাত জাগতে না হয় এমন কিছু স্কীল শিখাতে চাইছি যার মাধ্যমে আপনারা সহজেই একটা ভাল মানের আয় করতে সক্ষমতা অর্জন করতে পারেন।


যুক্ত হতে চাই

প্রশিক্ষণ নিয়েছেন
0
+
কাজ শুরু করেছেন
0
+
কাজ সম্পন্ন করেছেন
0
+
টাকা উত্তোলন
0
+

১১টি ক্লাশেই ফাইভারের বিকল্প প্লাটফর্ম থেকে আয়!

১১ দিন পর হতেই নিশ্চিত আয়

১১ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে যতটুকু কাজ শিখবেন তার উপর প্রোফাইল তৈরী করবেন। ২২-তম দিন হতেই আপনার প্রোফাইল অনুযায়ী কাজ প্রদান করা হয়ে থাকে।

যতটুকু শিখেছেন ততটুকুর উপর কাজ জমা দিন

প্রশিক্ষণ হতে যে কাজগুলো ভালোভাবে শিখেছেন অথবা নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছেন সেগুলো নিয়ে কাজ শুরু করে দিন।

৫০০ টাকা হলেই উত্তোলন করে ফেলুন

ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে যখনই আপনি ৫০০ টাকা পর্যন্ত জমা করে ফেলবেন তখনই আপনি চাইলে আপনার দেওয়া পেমেন্ট মেথডে টাকাটি উত্তোলন করতে পারবেন। কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না।

দক্ষতা অনুযায়ী আপনার কাজটি দাখিল করুন

আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারকে সহায়তা করুন


যুক্ত হউন

4.9/5​

পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ

90%

ওয়ান টু ওয়ান সাপোর্ট পদ্ধতি

99%

কাজ পাওয়ার নিশ্চয়তা

আয়করি.কম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের মন্তব্য


“আমি আগে থেকেই কনটেন্ট রাইটিং সম্পর্কে জানতাম। কিন্ত কোন আয় করতে পারতাম না। ১১ দিনের প্রশিক্ষণ নেওয়ার পর আলহামদুলিল্লাহ ছোট ছোট আয় করতে শুরু করেছি। আশা করছি আয়করি.কম এর হাতধরে অনেকদূর যেতে পারবো”
”Fiverr বা এ জাতীয় প্লাটফর্মে কাজ করার পূর্বে আয়করি.কম এ কাজ করার মত ভালো সুযোগ আমি আর দেখি নাই। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি”
”অনলাইন হতে আয় করা যায় সত্যি আমি আয়করি.কম এ না যুক্ত হলে বুঝতে পারতাম না। সত্যিই আমি নিজেকে খুজে পেয়েছি এদের হাত ধরেই”
নাশিদ মোবতাসিম

নাশিদ মোবতাসিম

কনটেন্ট রাইটার
মোক্তার হোসেন

মোক্তার হোসেন

ভিডিও ক্রিয়েশন

মাহাবুব আহমেদ

ক্যানভা আর্টিস্ট

আয় করি.কম যেভাবে কাজ করে

নিচের ৪টি ধাপ মনোযোগ সহকারে পড়ুন এবং তদানুযায়ী কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিন।

১ম ধাপ: ১১ দিনের প্রশিক্ষণ নিন

আয় করি.কম পোর্টালে কাজ শুরু করার প্রথম ধাপটি হলো আপনি ১১ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে ১২ তম দিন হতে রেজি.ফিস দিয়ে সদস্যপদ অর্জন করতে পারবেন।

২য় ধাপ: যতটুকু শিখেছেন ততটুকুর উপর কাজ জমা দিন

সদস্যপদ অর্জন করার পর উপরের কাজের লিস্ট হতে আপনি যে কাজগুলো ভালোভাবে শিখেছেন অথবা নিজের প্রতি আত্মবিশ্বাস রয়েছেন সেগুলো নিয়ে কাজ শুরু করে দিন।

৩য় ধাপ: আয়করি.কম থেকে পাওয়া কাজগুলো সম্পন্ন করুন

আপনার প্রদর্শিত প্রোফাইল অনুযায়ী কাজ দেওয়ার পর তা নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আয়করি.কম কর্তৃপক্ষকে জমা দিন।

৪র্থ ধাপ: ৫০০ টাকা হলেই উত্তোলন করে ফেলুন

ছোট ছোট কাজগুলো করার মাধ্যমে যখনই আপনি ৫০০ টাকা পর্যন্ত জমা করে ফেলবেন তখনই আপনি চাইলে আপনার দেওয়া পেমেন্ট মেথডে টাকাটি উত্তোলন করতে পারবেন। কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না।

চলমান কাজের ক্ষেত্রসমূহ


Image


Image


Image


Image


Image


Image

সদস্যদের মধ্যে হতে নেওয়া বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব



👉 আয়করি.কম প্লাটফর্ম মূলত কি?

✔️ আয়করি.কম মূলত ৬৪ জেলা ব্যাপী অনলাইনের মাধ্যমে ১১ দিনের ফ্রি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নিশ্চিত আয়ের ব্যবস্থা করার প্লাটফর্ম হিসাবে সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি ইন্টারন্যাশনাল প্লাটফর্ম যেমন: fiverr, UpWork ইত্যাদি মার্কেটেপ্লেসে কাজ শুরু করার পূর্বে গাইডলাইন হিসাবে কাজ করে থাকে। বিস্তারিত জানার জন্য এই লিংকে প্রবেশ করুন।



👉 Fiverr আর Aykori এর মধ্যে পার্থক্য কি?

✔️ Fiverr এবং Aykori এর মধ্যে কিছু পার্থক্য নতুন ফ্রিল্যান্সারদের জন্য তুলে ধরা হলো:

Fiverr-মার্কেটপ্লেসটি মূলত:

✔ Fiverr মার্কেটপ্লেসে কাজ করতে গেলে মূলত কোনো একটি বিষয়ে ভালো স্কীল থাকা অবশ্যই বাধ্যতামূলক
✔ ইংরেজী ভালো না বুঝলে ফাইবারে পথচলা আপনার হয়তো শুরুই হবেনা
✔ নতুন অবস্থায় Fiverr মার্কেটপ্লেস অ্যাক্টিভ থাকাটা অধিকাংশের ক্ষেত্রেই কষ্টকর, বলতে গেলে রাত-দিন কাজ করার মনমানুষিকতা থাকতে হবে
✔ রেগুলার কাজ পাওয়া যায় না
✔ অর্ডার কনভার্ট রেট কমে গেলে কাজ আসে না
✔ যা কাজ করবেন তার ২০% কেটে রাখা হয়
✔ একাউন্ট সাসপেন্ড সমস্যা
✔ মার্কেটপ্লেস সাপোর্ট সিস্টেম সময়সাপেক্ষ্য ইত্যাদি সমস্যাসহ সর্বোপরি প্রচন্ড ধৈর্য্য ছাড়া ফাইভারে টিকে থাকা দিবা স্বপ্নের মত।

অন্যদিকে, Aykori-মার্কেটপ্লেসটি মূলত:

✔ বাংলা ভাষাভাষিদের জন্য
✔ এখানে কাজের জন্য যতটুকু স্কীল দরকার তা ২১ দিনের মধ্যেই শিখানো হয়
✔ রাত-দিনের যেকোন সময় কাজ করার সুযোগ
✔ এককালীন রেজিষ্ট্রেশন ফি (৩০০০/-) ব্যতীত ভবিষ্যতে সকল ধরণের আয়ের উপর কোনোরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না
✔ রেগুলার কাজ পাওয়ার সুবিধা
✔ একাউন্ট সাসপেন্ডের কোন ঝামেলা নেই
✔ দিনে-রাতে ২-৩ ঘন্টা সময় দিলেই ছোট ছোট আয় শুরু করা যায়



👉 নতুন শিক্ষার্থী কিভাবে আয়করি.কম এ যুক্ত হতে পারবে?

✔️ সম্পূর্ণ ফ্রি-অব কস্টে ১১ দিনের জুম লাইভ ক্লাশগুলোতে যুক্ত হতে প্রথমে নিচের আয়করি.কম এর ফেসবুক গ্রুপটিতে যুক্ত হতে হবে https://www.facebook.com/groups/etdpbd

এবং আয়করি এর পক্ষ থেকে নিয়মিত আপডেট ভিডিও পেতে নিচের লিংকে গিয়ে চ্যানেলটি Subscribe করতে হবে।

https://www.youtube.com/@PassiveIncomeBD



👉 আয় করি.কম কি সরকারি ভাবে অনুমোদিত?

✔️ মূলত আয়করি.কম প্লাটফর্মটি Ibrahim Tech BD এর একটি প্রকল্প। প্রসঙ্গত উল্লেখ্য যে, Ibrahim Tech BD (ITBD) প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক আরোপিত ট্রেড লাইসেন্স, ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন কর্তৃক নিবন্ধনকৃত একটি প্রতিষ্ঠান।



👉 আমি একজন স্কুল ছাত্র, ছুটির সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে আয় করতে পারব?

✔️ পড়াশুনা ঠিক রেখে নিজের হাত খরচের টাকা যোগানোর জন্য আয়করি.কম একটি বিশ্বস্ত প্লাটফরম। আপনি ১১ দিনের ফ্রি সেশনগুলো কমপ্লিট করেই নিজের সুবিধামত সময়ে কাজ জমা দিয়ে আয় করতে পারবেন।



👉 আমার অনেক বন্ধুরা আছে যারা অনলাইন থেকে আয় করতে চায়, তাদেরকে যুক্ত করার মাধ্যমে কি আমি আয় করতে পারব?

জ্বি আমাদের 64bd এফিলিয়েট site ব্যবহার করে আপনি আয় করতে পারবেন।



👉 ক্লাশগুলো করার পর কি আমি আয় করতে পারবো?

ইন্শা-আল্লহ্ যদি আপনি নিজে থেকে আয় করতে ইচ্ছা পোষণ করে থাকেন তাহলেই সম্ভবপর হবে। মূলত প্রতি ৩টি ক্লাশ পর পর হোমওয়ার্ক দেওয়া হবে। যারা হোমওয়ার্কগুলো নিয়মিত জমা দিতে পারবেন তাদের প্রত্যেকেই কাজ শুরু করে দিতে পারবেন। 



👉 আয়করি.কম কীভাবে ছোট ছোট কাজ সৃষ্টি করে?

✔️ মূলত Ibrahim Tech BD এর অধীনে নানাবিধ প্রকল্প চালু রয়েছে। চালুরত প্রকল্প সমূহের জন্য প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজের জন্য আউটসোর্স করতে হয়। যাহার দরুণ বিভিন্ন সময়ে আমাদের চাওয়ার সাথে কাজের অমিল, সময়ের ঘাটতি, ফ্রিল্যান্সদের কথার অমিল ইত্যাদি জটিলতার সৃষ্টি হয়। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ২১ দিনের একটি ফ্রি প্রশিক্ষণ দিয়ে নিজেদের সময় ও ডিমান্ড মোতাবেক কাজ পাওয়ার পাশাপাশি সমাজের কিছু মানুষকে আয়ের পথে ফিরিয়ে আনার প্রয়াসে আয়করি.কম ছোট ছোট কাজ সৃষ্টি করার মাধ্যমে আপনাদেরকে জড়িত করা হয়।



👉 আয়করি.কম এর ২১ দিনের প্রশিক্ষণ শেষে কি আমি Fiverr এর মত প্লাটফর্মে কাজ করতে পারবো?

✔️ মূলত আয়করি.কম প্লাটফর্মটি বাংলা ভাষাভাষি মানুষদের জন্য করা হয়েছে। নতুন অবস্থায় যেসকল সদস্য ফাইভারে কাজ করতে পারেন না ভবিষ্যতে ফাইভারে কাজ করার জন্য তাদের প্রাথমিক গাইডলাইন হিসাবে আয়করি.কম প্লাটফর্মকে ফাইভার প্লাটফর্মের সাথে ৬০-৭০% মিল রেখে সাজানো হয়েছে।



👉 আয়করি.কম এর ২১ দিনের প্রশিক্ষণ কি আমাকে অনলাইনে আয় করতে সাহায্য করবে?

✔️ হ্যাঁ, আয়করি.কম এর ২১ দিনের প্রশিক্ষণ আপনাকে অনলাইনে আয় করতে সাহায্য করবে। তবে, প্রশিক্ষণ শেষে আপনার নিজেকে পরিশ্রম করতে হবে এবং কাজের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।



👉 আয়করি.কম-এর প্রশিক্ষণের জন্য কি কোন বয়সের পূর্বশর্ত আছে?

✔️ আয়করি.কম-এর প্রশিক্ষণের জন্য কোন বয়সের পূর্বশর্ত নেই। যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।



👉 আয়করি.কম এ যুক্ত হতে বা ক্লাশগুলো করতে কোন প্রকার ফি প্রদান করতে হয় কি?

✔️ প্রথমত: আয়করি.কম এ যুক্ত হতে বা লাইভ ক্লাশগুলোতে নিয়মিত উপস্থিত থাকতে কোনরকম ফি প্রদান করতে হয় না। 



👉 শুনেছি ১১ দিনের জন্য ৩০০০ টাকা ফেরতযোগ্য ফি প্রদান করতে হয়। বিষয়টি যদি একটু পরিস্কার করে বলতেন।

✔️ মূলত আপনি যেটি শুনেছেন বা জেনেছেন সেটি হলো আয়করি.কম এর ক্লাশগুলোতে ২টি ভাগে সম্পন্ন করা হয়ে থাকে। প্রথমটিতে Fiverr and UpWork এর মত মার্কেটপ্লেসগুলোতে কিভাবে কাজ করতে হয় সেটির প্র্যাক্টিক্যাল ধারণা দেওয়ার পাশাপাশি কাজ শিখানো। দ্বিতীয়ভাগে amazon affiliate এর মত পন্য বিক্রয় করার পর কমিশন আয়ের মাধ্যমে আয় করা শিখানো হয়ে থাকে। 

এখানে উভয়ভাগের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনরকম ফি নেওয়া হয়না। যদি কোন সদস্য প্রশিক্ষণ শেষে প্রথমভাগের কাজগুলো জমা দেওয়ার মাধ্যমে আয় করতে পারবে বলে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে তাহলেই কেবলমাত্র তার কাছ থেকে ফি নেওয়া হয়ে থাকে। আর ফি ফেরতযোগ্য বলতে যদি কেহ ফি প্রদানের পরও কাজগুলো সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে শুধু তাদের ফি ফেরত প্রদান করা হয়ে থাকে। পক্ষান্তরে যে শিক্ষার্থীগণ কাজ নিয়মিত করার মাধ্যমে আয় শুরু করতে পারবেন তাদের ক্ষেত্রে ফি ফেরতযোগ্য নহে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন।



👉 Fiverr এর মত কি ২০% সার্ভিস চার্জ কেটে নেওয়া হয়?

✔️ এক কথায় না। আপনার আয় করা টাকার উপর কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না।



👉 আমি একজন নতুন সদস্য হিসাবে কি আয় করতে পারবো?

আপনি ক্লাশগুলোতে নিয়মিত উপস্থিত থাকার পাশাপাশি হোমওয়ার্ক জমা দিলেই আশা করছি কাজ করার পাশাপাশি আয় করতে পারবেন।



👉 কোন কোন বিষয়ের উপর কাজ প্রদান বা প্রশিক্ষণ দেওয়া হবে?

✔️ প্রাথমিক পর্যায়ে মূলত ৬টি বিষয়ের উপর যতটুকু শিখালে কাজগুলো করে আয় করতে পারবেন ততটুকু শিখানো হবে।

বিষয়গুলো হলো-

  • গ্রাফিক্স ডিজাইন
  • কনটেন্ট রাইটিং (বাংলা + ইংরেজি)
  • ডাটা এন্ট্রি
  • ভিডিও ক্রিয়েশন
  • ডিজিটাল মার্কেটিং (এফিলিয়েট মার্কেটিং)
  • ওয়ার্ডপ্রেস ব্যাসিক



👉 ১১ দিনের প্রশিক্ষণ না নিয়ে কি কাজগুলো করা যাবে?

✔️ জ্বি যাবে। সেক্ষেত্রে আপনি আমাদের পন্যের এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। আর যদি আপনি আয়করি.কম এর ছোট ছোট কাজগুলো করতে ইচ্ছা পোষণ করে থাকেন সেক্ষেত্রে ১১ দিনের প্রশিক্ষণ না নিলেও ৩০০০ টাকা জমা দিয়ে কাজ শুরু করতে পারবেন।



👉 ১১ দিনের ক্লাশগুলো কি রেকর্ডেড না লাইভ প্রোগ্রাম হয়ে থাকে?

✔️ প্রতি মাসে ৩টি থেকে ৪টি করে সেশন হয়ে থাকে। সেক্ষেত্রে প্রতিটি সেশনের জন্যই লাইভক্লাশগুলো হয়ে থাকে। কোন সেশন মিস হলে পরবর্তী সেশনগুলোতে যুক্ত হয়ে গ্যাপ ক্লাশটি করতে পারবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে ১১ দিনের একটি কমন রেকর্ডেড ক্লাশ পেয়ে যাবেন।



👉 ফ্রি ক্লাশগুলোতে কি সাপোর্ট সিস্টেম রাখা হবে?

জ্বি সাপোর্ট সিস্টেম রাখা হবে, ইন্শা-আল্লহ্



👉 আয়করি.কম ও হালাল রিযিকের খোজে এর মধ্যে তফাৎ কি?

✔️ মূলত আয়করি.কম হলো কাজ করার মাধ্যমে ছোট ছোট আয় শুরু করার মাধ্যম। আর হালাল রিযিকের খোঁজে হলো ২১ দিনের ক্লাশ সম্পন্ন করার মাধ্যম। এ প্লাটফর্ম থেকে প্রশিক্ষণ নিয়েই আয়করি.কম এ সদস্য হয়ে আয় শুরু করার জন্য যোগ্যতা লাভ করবে।



👉 আয়করি থেকে কিভাবে আমাকে কাজ দেওয়া হবে

✔️ ২১ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ নিয়ে যতটুকু কাজ শিখবেন তার উপর প্রোফাইল তৈরী করবেন। ২২-তম দিন হতেই আপনার প্রোফাইল অনুযায়ী কাজ প্রদান করা হবে, ইন্শা-আল্লহ্।



👉 আয়করি তে কাজ শুরু করার জন্য কী কী দরকার?

✔️ প্রচন্ড ইচ্ছাশক্তি, কমপক্ষে Android মোবাইল অথবা ল্যাপটপ বা ডেস্কটপ, ইন্টারনেট কানেকশন বা এম.বি থাকা, কিছুটাবাংলা অথবা ইংরেজী টাইপ জানা, ২১ দিন ক্লাশ করার মনমানুষিকতা।



👉 আয়করি.কম ট্রেইনারের সাথে সরাসরি কথা বলার কোনো সুযোগ আছে কি?

✔️ জ্বি অবশ্যই আছে। ক্লাশগুলোতে তাদের নম্বর দেওয়া হয়ে থাকে।



👉 আয়করি.কম এর কোনো ফিজিক্যাল অফিস রয়েছে?

✔️ জ্বি উত্তর বাড্ডাস্থ, ঢাকাতে একটি অফিস রয়েছে।



👉 আমার শুধু একটি টাচ(আন্ড্রয়েড) ফোন আছে, আমি কি আয় করতে পারব?

✔️ আপনার আন্ড্রয়েড ফোনে যদি মোবাইল ডাটা থাকে তাহলে আয় করতে পারবেন।



👉 আমি একটি ছোট চাকরি, চাকরির পাশাপাশি প্রতিদিন ১ ঘণ্টা সময় দিয়ে কি আয় করতে পারব?

✔️ জ্বি পারবেন।



👉 আমি গ্রামে থেকে কি আয় করতে পারব?

✔️ যদি আপনার কাছে আন্ড্রয়েড ফোন এবং সেটিতে যদি মোবাইল ডাটা থাকে তাহলে আয় করতে পারবেন।



👉 কোর্স করার পর আয়করি.কম এ জবের কোনো সুযোগ আছে কি?

✔️ শুন্যপদ খালি হলে জবের সুযোগ রয়েছে।



👉 ১১ দিন পর হতে ‘নিশ্চিত আয়’ বিষয়টি ক্লিয়ার করবেন কি?

✔️ জ্বি অবশ্যই। মূলত বিষয়টি হলো আমাদের প্রতিষ্ঠানটির চলমান নানামুখী কর্মকান্ডের জন্য প্রতিনিয়ত গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজের জন্য আউটসোর্স করতে হয়। যাহার দরুণ বিভিন্ন সময়ে আমাদের চাওয়ার সাথে কাজের অমিল, সময়ের ঘাটতি, ফ্রিল্যান্সদের কথার অমিল ইত্যাদি জটিলতার সৃষ্টি হয়। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে ১১ দিনের একটি ফ্রি প্রশিক্ষণ দিয়ে নিজেদের সময় ও ডিমান্ড মোতাবেক কাজ পাওয়ার পাশাপাশি সমাজের কিছু মানুষকে আয়ের পথে ফিরিয়ে আনার প্রয়াসে আয়করি.কম আপনাদেরকে তৈরী করে কাজ দেওয়ার বিষয়টি শতভাগ নিশ্চিত করা হয়।



👉 আয়করি.কম এ কাজ করতে হলে বিড করতে হবে না কি আপনারা সরাসরি কাজ দিবেন?

✔️ কোনরকম বিড করতে হবেনা। ক্যাটাগরী অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে সরাসরি কাজ দেওয়া হবে, ইন্শা-আল্লহ্



👉 আপনাদের কোর্স গুলো করতে কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়?

✔️ নূন্যতম এস.এস.সি পাশ। পাশাপাশি বাংলা, ইংরেজী টাইপ, ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে।



👉 সবাই চমকপ্রদ অফার দেয় ট্রেনিং করেই হাজার হাজার টাকা আয়।সেক্ষেত্রে অন্যদের সাথে আপনাদের তফাৎ কি?

✔️ প্রথমত আমাদের এখানে ২১ দিনের ট্রেনিংটি সম্পূর্ণ ফ্রি অব কস্টে করানো হয়। যেহেতু আয় করার জন্য আমরা ২টি প্লাটফর্মকে পরিচয় করিয়ে দিয়ে থাকি। ১মটি হলো এফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম এবং ২য় টি হলো কাজ দেওয়া-নেওয়ার বিনিময়ে সম্মানী প্রদান করা। কোনো শিক্ষার্থী শুধু এফিলিয়েট নিয়ে কাজ শুরু করলে কোনরকম ফি প্রদান করতে হয়না পক্ষান্তরে আয়করি.কম এ কাজ করতে গেলে এককালীন রেজিষ্ট্রেশন ফি বাবদ ৩০০০/= প্রদান করতে হয়। কোনো শিক্ষার্থী কোনরকম আয় করতে ব্যর্থ হলে তাহার জমাকৃত ফি সম্পূর্ণ ফেরত প্রদান করা হয়। সবশেষে বলতে গেলে কোনরকম প্রতারণা হওয়ার সুযোগ নেই।



👉 আপনাদের অফলাইন কোন ব্যাচে ট্রেনিং নেয়ার সুযোগ আছে কি?

✔️ না। কোনরকম অফলাইন ব্যাচ করানো হয়না।



👉 আমার আগে থেকেই কাজের অভিজ্ঞতা ও দক্ষতা আছে। সে ক্ষেত্রে আমি আয়করি.কম থেকে আয়ের জন্য যুক্ত হতে পারবো কি?

✔️ জ্বি পারবেন। সেক্ষেত্রে নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি জমাপূর্বক সদস্যপদ নিতে হবে।

নারী শিক্ষার্থীদের মাঝ হতে করা প্রশ্ন ও উত্তর



👉 নারীদের জন্য কি পৃথক নারী ট্রেইনারের ব্যবস্থা আছে?

✔️ জ্বি না। যেহেতু সকল ট্রেনিং অনলাইনে হবে এবং বর্তমানে ৪ জনই পুরুষ ট্রেইনার রয়েছেন। তবে প্রয়োজনীয় সকল ধরণের সাপোর্ট প্রদানের ক্ষেত্রে ৫জন দক্ষ নারী সদস্য কাজ করছেন। 



👉 নারীদের জন্য পর্দা মেইটেইন করে কিভাবে সাপোর্ট প্রদান করে থাকেন?

✔️ পৃথক মেসেঞ্জার গ্রুপে যুক্ত করার পাশাপাশি শুধুমাত্র নারী সহকারীর মাধ্যমে নারী শিক্ষার্থীদের সাপোর্ট প্রদান করা হয়ে থাকে।



👉 আমি একজন স্কুল ছাত্রী, ছুটির সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে আয় করতে পারবো?

✔️ পড়াশুনা ঠিক রেখে নিজের হাত খরচের টাকা যোগানোর জন্য আয়করি.কম একটি বিশ্বস্ত প্লাটফরম। আপনি ২১ দিনের ফ্রি সেশনগুলো কমপ্লিট করেই নিজের সুবিধামত সময়ে কাজ জমা দিয়ে আয় করতে পারবেন।



👉 আমাদের কি কি কাজ করা লাগবে, যদি একটু বলতেন?

✔️ সহজসাধ্য গ্রাফিক্সের কাজ, বাংলা, ইংরেজী কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ভিডিও তৈরী, ভিডিও দেখা ও সঠিক প্রশ্নের উত্তর দেওয়া, এফিলিয়েট মার্কেটিং বা অনলাইনের মাধ্যমে বই, বাচ্চাদের পণ্য, ল্যাপটপ ইত্যাদি বিক্রয় করা ইত্যাদি। মজার বিষয় হলো সবগুলো কাজ ২১ দিনে শিখিয়ে দেওয়া হবে, ইন্শা-আল্লহ্



👉 আমার অনেক বান্ধবীরা আছে যারা অনলাইন থেকে আয় করতে চায়, তাদেরকে যুক্ত করার মাধ্যমে কি আমি আয় করতে পারব?

✔️ জ্বি আমাদের 64bd এফিলিয়েট site ব্যবহার করে আপনি আয় করতে পারবেন। ২১ দিনের সেশনে এফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয় তা শিখানো হবে।



👉 নারীদের জন্য কিকি সুবিধা প্রদান করা হবে?

✔️ শুধুমাত্র নারীদের জন্য পৃথক মেসেঞ্জার গ্রুপ, নারী সদস্য দিয়ে সাপোর্ট প্রদান, দিন-রাত যেকোন সময় ক্লাশ ভিডিও দেখার সুযোগ, নিশ্চিতভাবে ছোট ছোট কাজ জমা দেওয়ার মাধ্যমে আয়ের সুযোগ, স্কুলে পড়ুয়া হলে পড়াশুনা ঠিক রাখার পাশাপাশি আয়ের সুযোগ ইত্যাদি।



👉 নারীদের কিকি যোগ্যতা থাকতে হবে?

✔️ প্রথমত ২১ দিনের ফ্রি প্রশিক্ষণটি সম্পন্ন করা, কমপক্ষে মোবাইল ডাটা সহ অ্যান্ডড্রয়েড ফোন, দিনে-রাতে ২ ঘন্টার অধিক সময় হাতে থাকা, প্রচন্ড ইচ্ছাশক্তি থাকা



👉 আমার শুধু একটি টাচ(আন্ড্রয়েড) ফোন আছে, আমি কি আয় করতে পারবো?

✔️ আপনার আন্ড্রয়েড ফোনে যদি মোবাইল ডাটা থাকে তাহলে আয় করতে পারবেন।



👉 আমি শুধু ফেসবুক চালাতে পারি, আমি কি আয় করতে পারব?

✔️ ২১ দিনের সেশন কমপ্লিট করলেই আপনি আয় করতে পারবেন, ইন্শা-আল্লহ্



👉 স্বামী-স্ত্রী একসাথে ট্রেনিং নিলে সেক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা পাওয়া যাবে কি?

✔️ জ্বি যাবে। সেক্ষেত্রে রেজিষ্ট্রেশন ফি ২৫০০/- করে মোট ৫০০০/- প্রদান করে দুজনের আলাদা আলাদা একাউন্ট খোলার সুযোগ করে দেওয়া হবে।

আয়, পেমেন্ট ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর



👉 আমি মাসে সর্বোচ্চ কত টাকা আয়করি.কম থেকে উপার্জন করতে পারবো?

✔️ মূলত এক একটি কাজের মূল্য এক এক রকম। আপনার স্কীলের উপর নির্ভর করবে মাসে আপনি কত আয় করতে পারবেন। যেহেতু আমাদের এফিলিয়েট সাইট (64bdponno) এবং আয়করি.কম দুটো সাইট থেকেই আয় করা যায়। আশা রাখছি আপনি নিয়মিত সময় দিলে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারবেন ইন্শা-আল্লহ।



👉 কত টাকা আয় করলে উত্তোলন করা যাবে?

✔️ ৫০০ টাকা আয় হলেই উত্তোলন করা যাবে।



👉 আয়কৃত টাকা কিভাবে উত্তোলন করা যাবে?

✔️ প্রথমত আপনাকে টাকা উত্তোলনের জন্য একাউন্টকে জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন যেকোন একটি ব্যবহার করে ভেরিফাই করতে হবে। এরপর বিকাশ/নগদ/রকেট/ব্যাংক একাউন্টে আপনার জমাকৃত টাকা উত্তোলন করা যাবে।



👉 একসাথে কয়টি গিগ সাবমিট করা যাবে?

✔️ মোট ১০টি।



👉 একসাথে কয়টি অর্ডার পাওয়া যায়?

✔️ ১টি। প্রথমটি কমপ্লিট হলে পরের অর্ডারটি দেওয়া হয়ে থাকে।



👉 টাকা উত্তোলন করলে কত দিনের মধ্যে হাতে পাওয়া যাবে?

✔️ সর্বনিম্ন ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ১ দিন পর্যন্ত।



👉 টাকা উত্তোলনের সময় কি Fiverr এর মত aykori ২০% কমিশন কেটে রাখা হবে?

✔️ aykori প্লাটফরম হতে আয় করা টাকার উপর কোনরকম সার্ভিস চার্জ কর্তন করা হয়না। শুধুমাত্র রেজিষ্ট্রেশন ফি বাবদ এককালীন ৩০০০/= নেওয়া হয়ে থাকে।



👉 আমি কি ১১ দিনের ক্লাশ না করে সদস্য হতে পারবো ?

✔️ জ্বি, রেজিষ্ট্রেশন ফি ৩০০০/- জমা দিয়ে আপনি সদস্য হতে পারবেন।



👉 আয়করি.কম প্লাটফর্মে একই ব্যক্তি কি একের অধিক একাউন্ট খুলতে পারবে?

✔️ না, পারবেন না।



👉 একই পরিবারের একের অধিক সদস্য রেজিষ্ট্রেশন করতে চাইলে সেক্ষেত্রে কি কোন ছাড় আছে?

✔️ জ্বি আছে। সেক্ষেত্রে ভেরিফাই পূর্বক একের অধিক প্রতি সদস্যের জন্য ২৫০০/= করে পরিশোধ করতে হবে।



👉 রেজিষ্ট্রেশন ফি ৩০০০/= কিস্তিতে পরিশোধের কোন সুযোগ আছে কি?

✔️ না। কোনরকম সুযোগ নেই।



👉 রেজিষ্ট্রেশন ফি ফেরত প্রদানের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা হবে?

✔️ রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার পর কোন ক্যাটাগরীর কাজ করতে না পারলে অথবা তিনি স্বেচ্ছায় কোন কাজ করতে অস্বীকৃতি জানালে রেজিষ্ট্রেশন ফি’র সমুদয় টাকা ফেরত প্রদান করা হবে, ইন্শা-আল্লহ্।